নরসিংহগড় বিনপাড়াকে দত্তক নিয়ে স্বাস্থ্য ও শিক্ষার উদ্যোগ লায়ন্স ক্লাবের

Sep 06, 2026

নরসিংহগড় বিনপাড়াকে দত্তক নিয়ে স্বাস্থ্য ও শিক্ষার উদ্যোগ লায়ন্স ক্লাবের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে চিকিৎসা পরিষেবা ও শিক্ষার সুযোগ পৌঁছে দিতে উদ্যোগী হলো লায়ন্স ক্লাব অফ আগরতলা ফেমিনা। সংগঠনের পক্ষ থেকে নরসিংহগড়ের বিন পাড়াকে দত্তক নিয়ে এলাকায় স্বাস্থ্য ও শিক্ষামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এই উদ্যোগের অংশ হিসেবে নরসিংহগড় বিনপাড়ায় আয়োজন করা হয় এক মেগা স্বাস্থ্য শিবিরের। শিবিরে গ্রামবাসীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। স্বাস্থ্য শিবিরে বিশিষ্ট চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর এস কে ধর-সভাপতি ভাসূতী সেনগুপ্ত সহ অন্যান্য চিকিৎসকরা। তাঁরা গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি বিভিন্ন শারীরিক সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে পরামর্শ দেন।এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চিকিৎসক ডক্টর এস কে ধর জানান, লায়ন্স ক্লাব অফ আগরতলা ফেমিনার পক্ষ থেকে নরসিংহগড় বিনপাড়াকে দত্তক নেওয়া হয়েছে। এর মাধ্যমে এলাকার সাধারণ মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ওষুধ পৌঁছে দেওয়ার পাশাপাশি গ্রামবাসীদের মধ্যে শিক্ষার সুযোগ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।সংগঠনের এই উদ্যোগে খুশি এলাকার