পূথিবা মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা চুরি, থানায় মামলা

Sep 09, 2026

পূথিবা মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা চুরি, থানায় মামলা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   আগরতলার বৌদ্ধ মন্দিরের সংলগ্ন পূথিবা মন্দিরের প্রণামী বাক্সের তালা ভেঙে টাকা চুরির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে উজান অভয়নগর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।জানা যায়, বুধবার সকালে পূথিবা মন্দিরে এসে মন্দির কর্তৃপক্ষের নজরে আসে প্রণামী বাক্সের তালা ভাঙা অবস্থায় রয়েছে। পাশাপাশি মন্দিরের বিভিন্ন স্থানে টাকা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে উজান অভয়নগর ফাঁড়িতে খবর দেওয়া হয় এবং চুরির অভিযোগ দায়ের করা হয়।পূথিবা ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক দীপক কুমার সিনহা জানান, মন্দিরে চুরির ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। তাঁর অভিযোগ, এলাকায় নিয়মিত পুলিশি টহল না থাকার কারণে চুরির ঘটনা বাড়ছে।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিভাগ