নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ জনস্বাস্থ্যের সাথে কোন আপু নয়- এই কড়া বার্তা দিয়ে মঙ্গলবার গোমতী জেলার উদয়পুর মহকুমা এক বিশেষ যৌথ অভিযান চালায় প্রশাসন। জেলা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শুভেন্দু দেববর্মা নেতৃত্বে স্বাস্থ্য দপ্তর, খাদ্য দপ্তর এবং আইনি ওজন ও পরিমাপ দপ্তরের আধিকারিকরা শহরের গোকুলপুর , রাজার বাগ বিভিন্ন মিষ্টি দোকান এবং হোটেলে আচমকা থানা দেয়। এদিন গোকুলপুর তিনটি মিষ্টির দোকান, রাজারবাগ মোটরস্ট্যান্ড এলাকায় একটি মিষ্টির দোকান ও হোটেলে অভিযান চালানো হয়। পরিদর্শন কালে আধিকারিকরা খাদ্য সুরক্ষা বিধির চরম গাফিলতি ও উদ্যোগ জনক চিত্র দেখতে পান। বিভিন্ন মিষ্টির দোকানে পরিদর্শনকালে অস্বাস্থ্যকর পরিবেশ পরিলক্ষিত হয়। অধিকাংশ উৎপাদিত পণ্যের প্যাকেটে উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণের তারিখের কোন উল্লেখ ছিল না পাশাপাশি অভিযান কারি দল বিভিন্ন মিষ্টির দোকানে ফ্রিজে রাখা অস্বাস্থ্যকর মিষ্টি, ছানা, দই সামগ্রী বেআইনিভাবে মজুদ রাখা সামগ্রী বাজেয়াপ্ত করে আধিকারিকরা পাশাপাশি হোটেল ফুড লাইসেন্স না থাকার কারণে একটি হোটেল কে বন্ধ করে দেওয়া হয়েছে এবং অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রাখার অপরাধে সিলিন্ডার ও বাজেয়াপ্ত করা হয়েছে। আধিকারিক মিষ্টির দোকান এবং হোটেল ব্যবসায়ীকে জরিমানা করা হয় বলে জানিয়েছেন ডাক্তার শুভেন্দু দেববর্মা। তিনি বলেন হোটেলের রান্নাঘরে এবং মিষ্টির দোকানে বাসি খাবার এবং ক্ষতিকারক মশলা উদ্ধার করা হয়। প্রশাসনের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে মানুষের স্বাস্থ্য ও জীবন সবার আগে। নিয়ম মেনে ব্যবসা করলে প্রশাসন সর্বতোভাবে পাশে থাকবে কিন্তু খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আগামী দিনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্য কারীদের বিরুদ্ধে আরো কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। অতীতে এরকম অভিযান উদয়পুরের লক্ষ্য করেন। প্রশাসনের এই উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন আমজনতা।