নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ নির্বাচন কমিশানের নির্দেশে ত্রিপুরা রাজ্যে শুরু হচ্ছে এস আর এর পক্রিয়া। এই পক্রিয়াকে সুষ্ঠভাবে সম্পূর্ন করারলক্ষ্যে উপর স্তরের আধিকারিকদের প্রশিক্ষন প্রদানকরাহয়েছে। বর্তমান সময়ে এস আই আর পক্রিয়াক সম্পূর্ন করতে দক্ষিন জেলার তিনটি মহকুমায় বুথ লেভেল অফিসারদের নিয়ে প্রশিক্ষন কর্মশালার আয়োজনকরাহয়। মঙ্গলবার শান্তির বাজার মহকুমাশাসকের কার্যালয়ে দক্ষিন জেলার জেলাশাসক মহম্মদ সাজাদ পি আই এ এস এর উপস্থিতিতে বুথ লেভেল অফিসারদের নিয়ে প্রশিক্ষন কর্মশালার শুভসূচনাকরাহয়। আজকের এই প্রশিক্ষন কর্মশালায় জেলাশাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমাশাসক দীপিকা গৌতম আই এ এস, ডি সি এম সৈয়ফ উদ্দিন, ডি সি এম কাকলী সাহা সহ অন্যান্যরা। মহকুমা শাসকের কার্যালয়ে আয়োজিত আজকের এই কর্মশালা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন দক্ষিন জেলার জেলাশাসক।