রাজ্য সরকারের কর্মচারীদের জন্য সম্পূর্ণ ডিজিটাল মানবসম্পদ ব্যবস্থাপনা পোর্টাল চালু করলেন অর্থমন্ত্রী

Sep 08, 2026

রাজ্য সরকারের কর্মচারীদের জন্য সম্পূর্ণ ডিজিটাল মানবসম্পদ ব্যবস্থাপনা পোর্টাল চালু করলেন অর্থমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     অবশেষে রাজ্যেও নেক্সট জেন এইচ আর  এম এস বা নেক্সট জেনারেশন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম চালু করল অর্থ দপ্তর ।এদিন প্রজ্ঞা ভবনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই ডিজিটাল মানবসম্পদ ব্যবস্থাপনা পোর্টালের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার বা এনআইসি এই সিস্টেমটি চালু করেছে। এই সিস্টেম প্রসঙ্গে বক্তব্যে বলতে গিয়ে অর্থমন্ত্রী সিংহ রায় জানান ,রাজ্য সরকার সুশাসনের লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে। সরকারি কর্মচারীরা যেন এখন থেকে ঘরে বসেই ছুটি ,বেতন ,জিপিএফ, পেনশন এবং সার্ভিস বুক সংক্রান্ত সমস্ত তথ্য পেতে পারেন তার জন্যই এই উদ্যোগ ।এতে করে সংশ্লিষ্ট তথ্যগুলির জন্য দপ্তরে দপ্তরে ঘোড়ার দিন শেষ হবে এবং এই প্রক্রিয়ায় কাজে স্বচ্ছতা আসবে। তিনি জানান, রাজ্য ছোট, রাজ্যের আর্থিক সীমাবদ্ধতাও রয়েছে। এরপরেও অনেক ক্ষেত্রেই ত্রিপুরা এগিয়ে যেতে পেরেছে ।কোন ক্ষেত্রেই পিছিয়ে পড়ার অবস্থায় নেই ত্রিপুরা। উল্লেখ্য এই পোর্টালের মাধ্যমে কর্মচারীদের যোগদানের তারিখ, পদোন্নতি এবং বদলি সংক্রান্ত সমস্ত চাকরিজীবনের নথিপত্র ডিজিটাল আকারে সংরক্ষিত থাকবে। এই পোর্টালটি রাজ্যের ট্রেজারি সিস্টেমের সাথে সরাসরি যুক্ত থাকবে। এই অনুষ্ঠানে রাজ্য সরকারের অর্থ দপ্তরের সচিব সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

বিভাগ