নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ কুমারঘাটে ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে শেষ হলো প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের কাজ। কড়া নিরাপত্তায় হলো মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া। ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভিলেজ কাউন্সিল নির্বাচন।এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে তৎপরতা ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকেও। নির্বাচনকে কেন্দ্রকরে কুমারঘাট ব্লকে বুধবার সম্পন্ন হয়েছে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ। এবিষয়ে কুমারঘাট ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার সুশান্ত দত্ত জানান, কুমারঘাট পঞ্চায়েত সমিতির হলঘরে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে রাজনৈতিক দলগুলির প্রতিনিধি ও প্রার্থীদের উপস্থিতিতে চলে মনোনয়নপত্র বাছাই পর্ব।কুমারঘাট ব্লকের ৬৭টি আসনে এবার হবে প্রতিদ্বন্দ্বিতা। বিজেপি, তিপ্রামথা, সিপিআইএম, জাতীয় কংগ্রেস এবং নির্দল মিলিয়ে মোট ২২৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হিসেবে গৃহীত হয়েছে বলে জানান তিনি।মনোনয়নপত্র বাছাইকে ঘিরে এদিন ব্লক চত্বরে ছিল কড়া নিরাপত্তা। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি ও প্রার্থীদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবেই এদিন শেষ হয় গোটা প্রক্রিয়া।এবার অপেক্ষা ভোট গ্রহণ ও ফলাফলের।