রাজ্যভিত্তিক  ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-২৭ চূড়ান্ত খেলা শেষে জাতীয় স্তরের আসরে  ২৪ জন খেলোয়াড় নির্বাচিত হয়

Sep 09, 2026

রাজ্যভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-২৭ চূড়ান্ত খেলা শেষে জাতীয় স্তরের আসরে ২৪ জন খেলোয়াড় নির্বাচিত হয়

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ       আমবাসা স্থিত ধলাই জেলা স্পোর্টস হলে চলতি মাসের ৭ তারিখ থেকে শুরু হয়েছিল তিনদিন ব্যাপী  ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড আয়োজিত অনূর্ধ্ব ১৪ ও ১৭ বছর বালক ও বালিকা উভয় বিভাগে রাজ্যভিত্তিক  ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-২৭। আজ অর্থাৎ অন্তিম দিনে অনুষ্ঠিত হয় দুটি চূড়ান্ত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ।    রাজ্যভিত্তিক এই আসরে রাজ্যের আটটি জেলা থেকে ১৬০ জন খেলোয়ার অংশগ্রহণ করেছিল। চূড়ান্ত খেলা শেষে অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব ১৭ দুটি বিভাগ থেকেই সাত জন ছেলে সাত জন মেয়ে করে দুটি বিভাগ থেকে মোট ২৪ জন খেলোয়াড় নির্বাচিত হয়। এখান থেকে মোট ২০ জন খেলোয়ারকে জাতীয় স্তরে খেলার সুযোগ প্রদান করা হবে বলে জানা যায়।     সাক্ষাৎকারে ধলাই ক্রীড়া দপ্তরের আধিকারিক জানান এই প্রতিযোগিতার আসরে যে সমস্ত খেলোয়াররা চ্যাম্পিয়ন হবে তারা রাজ্যের হয়ে জাতীয় স্তরের আসরে অংশগ্রহণ করবে। এখান থেকে মোট ২৪ জন খেলোয়াড় নির্বাচিত হয় এবং পরবর্তী সময় জাতীয় স্তরে খেলার সুযোগ অর্জন করবে। তিনি আশা করেন নির্বাচিত খেলোয়াররা আগামী জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্যের হয়ে সুনাম অর্জন করবে।

বিভাগ