কৃত্রিম বুদ্ধিমত্তা ও অনুবাদ প্রযুক্তি ভাষার বাধা দূর করছে : অমিত শাহ

Sep 15, 2026

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অনুবাদ প্রযুক্তি ভাষার বাধা দূর করছে : অমিত শাহ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ কৃত্রিম বুদ্ধিমত্তা ও অনুবাদ প্রযুক্তি ভাষার বাধা দূর করছে, সোমবার হিন্দি দিবসে এই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, "কৃত্রিম বুদ্ধিমত্তা ও অনুবাদ প্রযুক্তি ভাষার বাধা দূর করছে এবং বিভিন্ন ভারতীয় ভাষার মধ্যে অবাধ যোগাযোগ সম্ভব করে তুলছে। হিন্দি শব্দ সিন্ধুডিজিটাল অভিধান-সহ দফতর ভাষা বিভাগ’-এর তৈরি বিভিন্ন টুল জ্ঞান আদান-প্রদানকে জোরদার করছে এবং প্রশাসনিক যোগাযোগ ব্যবস্থাকে সহজতর করে তুলছে। তরুণদের মাতৃভাষার সঙ্গে সংযোগ বজায় রেখে বিশ্বব্যাপী প্রচলিত ভাষাগুলো শেখার জন্য উৎসাহিত করা হচ্ছে।"অমিত শাহ আরও বলেন, "ভাষা আমাদের মা, মাটি, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সংযুক্ত করে। জাতীয় স্ত্রোত্র বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উদযাপনের এই লগ্নে, আসুন আমরা ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত’ গড়ার যাত্রায় হিন্দি ও ভারতের সমস্ত ভাষাকে শক্তিশালী মাধ্যম হিসেবে গড়ে তোলার সংকল্প গ্রহণ করি।"

বিভাগ