কমলপুর শহরের  মোহনলাল রায় 'র বাড়িতে দুঃসাহসিক চুরি

Sep 15, 2026

কমলপুর শহরের মোহনলাল রায় 'র বাড়িতে দুঃসাহসিক চুরি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ কমলপুর শহরের বাইপাস সড়কে কমলপুর টাউনহলের পেছন দিক তথা পশ্চিমদিকে অবস্থিত মোহনলাল রায় 'র বাড়িতে দুঃসাহসিক চুরি। গতকাল মোহনলাল রায় ও উনার স্ত্রী ছেলেকে কলকাতা পাঠাতে আগরতলা বিমান বন্দরে গিয়েছিলেন সকাল সাতটা নাগাদ, ফিরে আসে রাত প্রায় নয়টা নাগাদ। বাড়ি এসে দেখতে পায় ঘরের জিনিস সব এলোমেলো। আলমারি ও   শো কেস ভেঙে দেড় লক্ষ টাকা ও চারভরি স্বর্ণ সহ অন্যান্য জিনিসপত্র চুরি হয়। সাথে সাথে তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তদন্ত করে আসে। বলা বাহুল্য মোহনলাল রায় হলো এলআইসি এজেন্ট ও তার স্ত্রী হলো পোস্ট অফিসের এজেন্ট। ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

বিভাগ