চুরি-ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি! এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক, উদ্ধার ড্রাগসের কৌটা!

Sep 15, 2026

চুরি-ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি! এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক, উদ্ধার ড্রাগসের কৌটা!

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি কুকি কলোনি এলাকা। দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন জিনিসপত্র চুরি এবং ড্রাগস বিক্রির অভিযোগ উঠছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। অবশেষে অভিযোগের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী।জানা যায়, মঙ্গলবার সাতসকালে এলাকাবাসীরা ড্রাগস কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেন। এরপর তাদের জিজ্ঞাসাবাদে স্থানীয় যুবক কালু এবং তার ভাইয়ের নাম উঠে আসে বলে দাবি এলাকাবাসীদের। পরবর্তীতে কালু ও তার ভাইকেও আটক করেন উত্তেজিত স্থানীয়রা।এইভাবে মোট চার যুবককে আটক করে এলাকাবাসীরা। শুধু তাই নয়, আটক যুবকদের কাছ থেকে ড্রাগসের কৌটা উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উত্তেজিত এলাকাবাসীরা আটক যুবকদের উত্তম মধ্যম দিয়ে চারজনকেই তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক চার যুবককে নিজেদের হেফাজতে নেয়। উদ্ধার হওয়া ড্রাগসের কৌটা এবং গোটা ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও নেশা সংক্রান্ত কার্যকলাপ নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। ফলে এদিনের ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ্যে আসে।তবে আটক চার যুবকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা, উদ্ধার হওয়া সামগ্রী এবং এই কথিত ড্রাগস কারবারের সঙ্গে তাদের প্রকৃত যোগসূত্র কী—তা তদন্তের পরই স্পষ্ট হবে। এখন পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে পশ্চিম হাওয়াইবাড়ি কুকি কলোনির বাসিন্দারা।

বিভাগ