Sep 15, 2026
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আগরতলায় মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট কমিশন ফর উইমেনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা সহ কমিশনের আধিকারিকরা। কর্মসূচিতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন স্কুলের ছাত্রী, সরকারি কর্মী, TRLM-এর সঙ্গে যুক্ত মহিলা এবং অসংগঠিত ক্ষেত্রের মহিলারা অংশ নেন। ঝর্ণা দেববর্মা বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে মহিলাদের AI সম্পর্কে জ্ঞান অর্জন জরুরি। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে মহিলারা ব্যবসা, স্বনির্ভরতা ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে পারবেন।
Copyright ©2026 | News Tripura