বব হোপ হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা মাইকেল জে ফক্স

Sep 16, 2026

বব হোপ হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা মাইকেল জে ফক্স

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ পারকিনসন্স রোগের সঙ্গে দীর্ঘ লড়াই এবং এই রোগ নিয়ে সচেতনতা তৈরিতে অসামান্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ ‘বব হোপ হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড’ পেয়েছেন কানাডীয়-মার্কিন অভিনেতা মাইকেল জে ফক্স। সোমবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এমি অ্যাওয়ার্ডস মঞ্চে ৬৫ বছর বয়সি এই অভিনেতাকে এই সম্মাননা জানানো হয়। টেলিভিশন একাডেমি জানিয়েছে, পারকিনসন্স রোগের গবেষণায় রূপান্তরমূলক অবদান এবং জনসচেতনতা তৈরির কাজের স্বীকৃতি স্বরূপ ফক্সকে এই পুরস্কার দেওয়া হয়েছে। মঞ্চে আসার আগে একটি ভিডিওর মাধ্যমে ফক্সের বর্ণাঢ্য অভিনয় জীবন ও পারকিনসন্স রোগের বিরুদ্ধে তার দীর্ঘ লড়াইয়ের চিত্র তুলে ধরা হয়। হুইলচেয়ারে করে মঞ্চে আসার পর দর্শকদের দাঁড়িয়ে দেওয়া অভিবাদনের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। পুরস্কার গ্রহণ করে মাইকেল জে ফক্স আবেগী কণ্ঠে তার শৈশব ও প্রয়াত কমেডিয়ান বব হোপের জীবন থেকে অনুপ্রেরণা পাওয়ার কথা উল্লেখ করেন। তিনি দর্শকদের উদ্দেশে বলেন, ‘আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন, আমি এর জন্য কৃতজ্ঞ। আমরা যে অগ্রগতি অর্জন করেছি, তাতে আমি গর্বিত।’ 

বিভাগ