মাইগঙ্গা চৌমুহনীতে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, ঘিরে চাঞ্চল্য

Sep 18, 2026

মাইগঙ্গা চৌমুহনীতে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, ঘিরে চাঞ্চল্য

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   বিশ্বকর্মা পূজার আগের রাতে তেলিয়ামুড়ায় এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন গোলাবাড়ি–মাইগঙ্গা সড়কে ঘটনাটি ঘটে।অগ্নি নির্বাপক দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম প্রণয় দে (জুন)। তিনি তেলিয়ামুড়া থানাধীন জয়নগর এলাকার বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ কুমার দে-র পুত্র বলে জানা গেছে।স্থানীয়দের নজরে আসে, সড়কের উপর রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পড়ে রয়েছেন। খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনাটি সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে—এটি কি নিছক পথ দুর্ঘটনা, নাকি মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? স্থানীয়দের একাংশ ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ে সন্দেহ প্রকাশ করলেও, এই মুহূর্তে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তেলিয়ামুড়া থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে,   একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই প্রণয় দে-র মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে।এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিভাগ