আমবাসা আর.ডি ব্লকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রার্থী এবং এজেন্টদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক

Sep 17, 2026

আমবাসা আর.ডি ব্লকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রার্থী এবং এজেন্টদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনকে কেন্দ্র করে আজ আমবাসা আর.ডি ব্লকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রার্থী এবং এজেন্টদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আমবাসা আর.ডি ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার বর্ণিতা বিশ্বাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর আমবাসা ব্লকে ফেসিলিটেশন সেন্টার করা হবে নির্বাচনের কাজে নিযুক্ত ভোটাররা ওই দুদিন ফ্যাসিলিটেশন সেন্টার উপস্থিত হয়ে নিজেদের ভোট প্রদান করতে পারবেন সেই সাথে মডেল কোড অফ কন্ডাক্ট সম্পর্কে সকলকে আবারো অবগত করা হবে যেন শান্তিপূর্ণভাবে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা যায়। রিটার্নিং অফিসার বর্ণিতা বিশ্বাস আরো জানান আমবাসা ব্লকের অধীনে ১৫ টি ভিলেজ কমিটি রয়েছে এবং আসন সংখ্যা ১১৩ টি ইতি মধ্যেই তিনটি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে যার ফলে ১১০ টি আসনে আগামী ২৮ শে সেপ্টেম্বর নির্বাচন হবে। তাছাড়া এই নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিকভাবে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিভাগ

সর্বশেষ খবর