বি.এস.এফ-এর উদ্যোগে ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক ম্যারাথন ‘স্পন্দন’ অনুষ্ঠিত

Sep 17, 2026

বি.এস.এফ-এর উদ্যোগে ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক ম্যারাথন ‘স্পন্দন’ অনুষ্ঠিত

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ শরীরচর্চা ও সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে বি.এস.এফ-এর উদ্যোগে অনুষ্ঠিত হল ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক ম্যারাথন প্রতিযোগিতা ‘স্পন্দন’। বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়া খাসিয়ামঙ্গল স্থিত বি.এস.এফ সেক্টর হেড অফিস প্রাঙ্গণে এই ম্যারাথনের আয়োজন করা হয়।এদিন দুইটি বিভাগে রাজ্যের ৮টি জেলা থেকে ২৫০-এরও বেশি ছেলে-মেয়ে এই ম্যারাথনে অংশগ্রহণ করেন। তেলিয়ামুড়া বি.এস.এফ সেক্টর হেড অফিস থেকে ম্যারাথনের আনুষ্ঠানিক সূচনা হয়। অংশগ্রহণকারীরা সেক্টর হেড অফিস থেকে শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সেক্টর হেড অফিসে এসে ১২ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি.এস.এফ-এর ডি.আই.জি রাজপাল সিং, রাজ্যের ক্রীড়াজগতের অন্যতম নক্ষত্র দীপা কর্মকার, রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, খোয়াই জেলার বন আধিকারিক আই.এফ.এস অশোক কুমার, জেলা শাসক রজত পন্থ সহ বি.এস.এফ-এর অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ।ম্যারাথন'কে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বি.এস.এফ-এর পক্ষ থেকে জানানো হয়, ‘স্পন্দন’-এর মাধ্যমে ক্রীড়া, শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্য সচেতনতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বিভাগ

সর্বশেষ খবর