জনসেবায় প্রধানমন্ত্রীর একটানা ২৫ বছরের ইতিহাস আমাদের কাছে গর্বের বিষয় -রাজীব ভট্টাচার্য

Sep 17, 2026

জনসেবায় প্রধানমন্ত্রীর একটানা ২৫ বছরের ইতিহাস আমাদের কাছে গর্বের বিষয় -রাজীব ভট্টাচার্য

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ তম জন্মবার্ষিকী।  এই উপলক্ষে এদিন থেকেই দেশজুড়ে সেবা প্রকল্প কর্মসূচি শুরু হয়েছে ।এই কর্মসূচি চলবে একমাস ব্যাপী। এই উপলক্ষে রাজ্যেরও বিভিন্ন স্থানে বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। এর অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বনমালীপুর মন্ডলের অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডের ধলেশ্বর ১০ নম্বর রোডের কালীমন্দির প্রাঙ্গণে এক স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি তথা বর্তমান রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, দেশের ইতিহাসে এক বিরলতম অধ্যায় রচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০০১ সাল থেকে ১৩ বছর পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ।২০১৪ সাল থেকে এখন পর্যন্ত একটানা ১২ বছর দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন নরেন্দ্র মোদী। এভাবে একটানা ২৫ বছর জনসেবায় নিয়োজিত থেকে ইতিহাস তৈরি করেছেন প্রধানমন্ত্রী। এই বিষয়টি আমাদের কাছে গর্বের বিষয়। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর জন্ম দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন দেবালয়ে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করে বিজেপি কর্মী সমর্থকরা। এই সমস্ত কর্মসূচিতে বিজেপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভাগ

সর্বশেষ খবর