সাংবাদিকরা সমাজের দর্পণ, রক্তদানের মাধ্যমে সামাজিক দায়িত্ববোধের পরিচয়: মুখ্যমন্ত্রী

Sep 26, 2026

সাংবাদিকরা সমাজের দর্পণ, রক্তদানের মাধ্যমে সামাজিক দায়িত্ববোধের পরিচয়: মুখ্যমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   শনিবার অ্যাসেম্বলি অব জার্নালিস্টের উদ্যোগে মেগা রক্তদান শিবির ও নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন করা হয় শনিবার আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা সহ অন্যান্য অতিথিরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসেম্বলি অব জার্নালিস্টের সাধারণ সম্পাদক শানিত দেবরায়, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে, দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য এবং আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা বলেন,  সাংবাদিকরা সমাজের দর্পণ। সকাল থেকে রাত পর্যন্ত সংবাদ সংগ্রহের কাজে ব্যস্ত থাকার পাশাপাশি সমাজের প্রতি নিজেদের দায়িত্ববোধ থেকেও সাংবাদিকরা রক্তদান কর্মসূচিতে এগিয়ে এসেছেন, যা প্রশংসনীয়।তিনি বলেন, রক্তদানের মতো মহৎ কর্মসূচি আর হতে পারে না। রক্তদানের ক্ষেত্রে কোনও জাতপাতের ভেদাভেদ নেই। একজনের রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে পারে। সাংবাদিকদের এই ধরনের সামাজিক উদ্যোগ সমাজের প্রতি তাঁদের দায়িত্ববোধেরই প্রতিফলন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

বিভাগ