নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ শনিবার আগরতলার জগন্নাথবাড়ি রোডস্থিত স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশনের ষষ্ঠ দ্বি-বার্ষিক রাজ্য সম্মেলন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন NFRRRBS-এর প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড গণপতি হেগরে। সম্মেলনের উদ্বোধন করেন TGBEA-এর প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড মানস রায়।সম্মেলনে সংগঠনের বিগত দিনের কর্মসূচি ও আগামী দিনের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের সাধারণ সম্পাদক বিকাশ রঞ্জন দেবনাথ জানান, সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মীদের একই ছাতার তলায় আনা, ব্যাংকের মেডিকেল ইন্স্যুরেন্স চালু করা এবং এর প্রিমিয়াম ব্যাংক কর্তৃপক্ষকে বহন করার দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন।