শিক্ষাকে সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন বিদ্যাসাগর : অমিত শাহ

Sep 26, 2026

শিক্ষাকে সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন বিদ্যাসাগর : অমিত শাহ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ উনিশ শতকের সমাজসংস্কারক তথা বাংলার নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমাজ নির্মাণ, নারীশিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকাকে স্মরণ করে বিশেষ বার্তা দেন তিনি।শনিবার এক্স মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেন, বিদ্যাসাগর শিক্ষাকে কেবল পুঁথিগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজ পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। 'বর্ণপরিচয়' রচনার মাধ্যমে তিনি বাংলা বর্ণমালাকে আধুনিক ও সুবিন্যস্ত রূপ দিয়েছিলেন, যার হাত ধরে প্রজন্মের পর প্রজন্ম জ্ঞানের আলো পেয়েছে। নারী অধিকার রক্ষায় বিদ্যাসাগরের ভূমিকার কথা তুলে ধরে অমিত শাহ জানান, বিধবাবিবাহ আইনসম্মত করা এবং পিছিয়ে পড়া নারীসমাজকে শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনতে আজীবন লড়াই চালিয়েছিলেন এই মহান মনীষী। তাঁর আত্মত্যাগ, আপসহীন মানসিকতা ও আদর্শ আজও ভারতীয় সমাজের অগ্রগতির পথকে আলোকিত করে চলেছে।

বিভাগ