Oct 03, 2026

"২০২৮-এর কিক স্টার্ট শুরু হল"/বার কাউন্সিলের নির্বাচনে বিজেপির বিরাট জয়ে খুশি মুখ্যমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচনে বিরাট জয় পেল বিজেপি সমর্থিত আইনজীবীরা। সমস্ত প্রতিরোধ এবং কৌশল কে পেছনে ফেলে শাসকদলের সমর্থিত আইনজীবীদের প্যানেল জয়ী হওয়ায় বিজয়ীদের অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। এদিন নবনির্বাচিত পদাধিকারীকদের সাথে  পরিচিত হন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে দৃশ্যতই বেজায় খুশি দেখাচ্ছীল মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী বলেন ,গণতন্ত্রের জন্য এই জয় খুব প্রয়োজন ছিল। বার কাউন্সিল একটি গুরুত্বপূর্ণ স্থান ।এই নির্বাচনে বিজেপি প্যানেল  একটি বিরাট জয় পেল।মুখ্যমন্ত্রী আরও বলেন, এই নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। রাজ্যের আইনজীবীরা বুঝতে পেরেছেন আমাদের কাজ কর্মের ধরন। বিজয়ীদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,এখান থেকেই আগামী দিনের জন্য বিজেপির কিক স্টার্ট শুরু হলো ।২০২৮ পর্যন্ত প্রতি ক্ষেত্রেই এই জয়ের ধারা অব্যাহত থাকবে। উল্লেখ্য ত্রিপুরা বার কাউন্সিলে টানা দ্বিতীয়বারের জন্য চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আইনজীবী রতন দত্ত ।ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মধুমিতা চৌধুরী।

বিভাগ

সর্বশেষ খবর