নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের একাশি তম পূর্তি উপলক্ষে হল সভার আয়োজন করলো সিআইটিইউ রাজ্য কমিটি। সিটু রাজ্য দপ্তরে এই হল সবার আয়োজন করা হয়। এই হল সবার মূল থিম ছিল 'পুঁজিবাদী শোষণ প্রতিরোধে শ্রমজীবীদের আন্তর্জাতিক ঐক্য গড়ে তুলুন'। এই প্রসঙ্গে বক্তব্য রাখেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। বক্তব্যে সিটু রাজ্য সভাপতি মানিক দে বলেন, সাম্রাজ্যবাদী অগ্রাসনের রূপ সম্পর্কে জি-টোয়েন্টি সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলি বুঝে উঠতে পেরেছে। ভারতেও এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ একটি প্লাটফর্ম তৈরি হয়েছে ।তার নাম ইন্ডিয়া ব্লক ।এই সংগঠনের নেপথ্যে রয়েছে শ্রমিক শ্রেণী। এই শ্রমিক শ্রেণীর লড়াই আরো শক্তিশালী করতে হবে। সি আই টি ইউ রাজ্য সভাপতি বলেন ,এই ক্ষেত্রে শোষিত ,লাঞ্চিত বঞ্চিত এবং নিপীড়িত মানুষকে নতুন চেতনায় উদ্ভূত করে আঘাত হানতে হবে। এই আঘাতের মধ্য দিয়েই নতুন কিছু একটা সৃষ্টি হবে।