স্মিত মাচ্ছারের সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর, পাইলটের সাহসিকতার প্রশংসা নরেন্দ্র মোদীর

Oct 03, 2026

স্মিত মাচ্ছারের সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর, পাইলটের সাহসিকতার প্রশংসা নরেন্দ্র মোদীর

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সঙ্গে ফোনে কথা বলে তাঁর সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন। কথোপকথনের সময় ক্যাপ্টেন মাচ্ছার বিমানের ককপিটে ঘটে যাওয়া ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রীকে জানান। ভিডিও কলে ক্যাপ্টেন মাচ্ছার জানান, আঘাত পাওয়ার পরেও তিনি অনুধাবন করেন যে, বিমানের সকল যাত্রীর নিরাপত্তার দায়িত্ব তাঁরই কাঁধে। এই সাহসকে সম্বল করেই তিনি সঙ্কটজনক পরিস্থিতিতে পদক্ষেপ নেন এবং যাত্রীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।প্রধানমন্ত্রী মোদী যখন তাঁকে জিজ্ঞাসা করেন যে, এই গুরুতর পরিস্থিতিতে তিনি এতটা সাহস কোথা থেকে পেলেন, তখন ক্যাপ্টেন মাচ্ছার জানান, কঠিন সময়ে তিনি নিয়মিত হনুমান চালিশা পাঠ করেন। তিনি বলেন, এই ঘটনার সময়ও তিনি ক্রমাগত হনুমান চালিশা পাঠ করছিলেন এবং তাঁর বিশ্বাস, ভগবান হনুমানই তাঁকে যাত্রীদের রক্ষা করার সাহস জুগিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় ক্যাপ্টেন স্মিত মাচ্ছার আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি প্রধানমন্ত্রীকে জানান, দুর্ঘটনায় আহত হওয়া সত্ত্বেও তিনি সাহস হারাননি এবং যাত্রীদের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন। তাঁর কথা শুনে প্রধানমন্ত্রী মোদী তাঁর ধৈর্য ও সাহসের প্রশংসা করেন।ক্যাপ্টেন মাচ্ছারের সাহসিকতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদী বলেন, পুরো দেশ তাঁকে নিয়ে গর্বিত। প্রধানমন্ত্রী বলেন, আমরা ভারতীয়রা কারওর জীবন নিইনা, আমরা প্রাণ বাঁচাই| প্রধানমন্ত্রী মোদী ক্যাপ্টেন মাচ্ছারের মা গীতা দেবীর প্রতিও শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি তাঁর ছেলেকে দৃঢ় সাংস্কৃতিক মূল্যবোধ ও সংস্কার দিয়েছেন।

বিভাগ

সর্বশেষ খবর