পর্দায় অন্তরঙ্গ দৃশ্য দেখে সিডনির পরিবারের সদস্যদের যে প্রতিক্রিয়া ছিল

Oct 13, 2026

পর্দায় অন্তরঙ্গ দৃশ্য দেখে সিডনির পরিবারের সদস্যদের যে প্রতিক্রিয়া ছিল

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বিনোদন জগতে একজন অভিনয়শিল্পীর কাছে রুপালি পর্দার চরিত্র আর বাস্তবজীবনের চরিত্র— দুটি আলাদা সত্তা। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সেই সীমারেখা সবসময় ঠিক থাকে না। বিশেষ করে প্রিয় মানুষটিকে পর্দায় অন্তরঙ্গ দেখলে অস্বস্তিকরভাবে পড়তে পারেন পরিবারের অন্য সদস্যরা। এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে হলিউড অভিনেত্রী সিডনি সুইনিকেও।২০১৯ সালে শুরু হওয়া একটি সিরিজে তার চরিত্রের গুরুত্বপূর্ণ অংশজুড়েই ছিল সম্পর্ক, যৌনতা, সামাজিক দৃষ্টিভঙ্গি ও মানসিক টানাপোড়েন। ফলে চরিত্রটির প্রয়োজনে বেশ কিছু অন্তরঙ্গ তুলে ধরতে তাকে অভিনয় করতে হয়েছিল। তবে সিরিজটি দেখার আগে পরিবারের সবাইকে এসব বিষয়ে জানাননি সিডনি সুইনি।২০২৩ সালে এনবিসির সানডে টুডে উইথ উইলি গাইস্ট অনুষ্ঠানে নিজের পরিবারের প্রতিক্রিয়ার কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, তার মা আগে থেকেই জানতেন সিরিজে কী ধরনের দৃশ্য থাকতে পারে। কারণ তিনি কয়েকবার শুটিং সেটে গিয়েছিলেন। মেয়ের চরিত্র ও গল্প নিয়েও তার সঙ্গে কথা হয়েছিল। কিন্তু বাবাকে এসব কিছু জানাননি সিডনি সুইনি।বাবার সঙ্গে সাধারণত তার কাজের বিষয়ে খুব বেশি আলোচনা হয় না। তাই ‘ইউফোরিয়া’–তে তার চরিত্রে কী আছে, সেটি বাবাকে কীভাবে বলবেন, তা তিনি বুঝতে পারছিলেন না। তবে মজার বিষয় হচ্ছে— তাকে না জানিয়েই তার বাবা-মা ও দাদার সঙ্গে বসে সিরিজটি দেখতে শুরু করেন। অর্থাৎ সিডনির বাবা ও দাদা দুজনই একসঙ্গে সিরিজটি দেখতে বসেছিলেন। কিন্তু পর্দায় মেয়েকে এমন দৃশ্যে দেখার পর তারা খুব বেশি সময় তা দেখতে পারেননি। তার বাবা ও দাদা সিরিজটি বন্ধ করে দিয়ে ঘর থেকে বেরিয়ে যান।