দুর্গাপূজার চাঁদার নামে ফের জুলুমবাজির অভিযোগ রাজ্যে

Oct 14, 2026

দুর্গাপূজার চাঁদার নামে ফের জুলুমবাজির অভিযোগ রাজ্যে

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ        পুলিশ প্রশাসনের কড়া হুঁশিয়ারির পরেও রাজ্যের একাংশ ক্লাব কর্তৃপক্ষ দুর্গাপূজার চাঁদার নামে জুলুমবাজি বাহাল রেখেছে। দুর্গাপূজার চাঁদার নামে এক গাড়ি চালককে মারধর এবং টাকা-পয়সা ছিনতাইয়ের গুরুতর অভিযোগ উঠে এসেছে সেকেরকোট দারোগাবাড়ি চেতনা সংঘ ক্লাবের পূজা কমিটির সদস্যদের বিরুদ্ধে। অন্যান্য বছরের মত এই বছর দুর্গাপূজার নামে চাঁদার জুলুমবাজি নিয়ে মারধর এবং ছিনতাই এর অভিযোগ উঠেছে একাধিক ক্লাব কর্তৃপক্ষদের বিরুদ্ধে ঠিক একই ভাবে সেকেরকোট দারোগাবাড়ি চেতনা সংঘ ক্লাবের পূজা কমিটির সদস্যরাও একই কায়দায় দুর্গাপূজার চাঁদা আদায়ের নামে বুধবার সাত সকালে এক গাড়ি চালককে দাঁড় করিয়ে পূজা কমিটির একদল যুবক ১০ হাজার টাকা দাবি করে বসে। কিন্তু এডি নগর গজারিয়া এলাকার চন্দন দাস নামে গাড়ি চালক এত টাকা দিতে পারবে না বলে জানায়, আর্থিক তখনই পূজা কমিটির ওই সদস্যরা চালক চন্দন দাস কে মারধর শুরু করে এবং উনার কাছে থাকা ১১ হাজার টাকা এবং মোবাইল ছিনিয়ে নেয়। যদিও পরে গাড়ি এবং মোবাইল ফিরিয়ে দিলেও ১১ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় পূজা কমিটির ওই সদস্যরা, বুধবার সকালে এমনটাই অভিযোগ করেছেন আহত চন্দন দাস। এদিন সকালেই চন্দন দাস হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে আমতলী থানায় চেতনা সংঘ ক্লাবের পূজা কমিটির বিরুদ্ধে লিখিত আকারে একটি মামলা দায়ের করেন। পুলিশ উনাকে আশ্বাস দিয়েছে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে ওই ক্লাবের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। বুধবার সকালে গাড়ি চালককে পূজার চাঁদার নামে মারধর এবং ছিনতাই এর ঘটনা অন্যান্য গাড়ি চালকদের মধ্যে জানাজানি হতেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে আগরতলা সাবরুম সড়কে নিত্যদিনের গাড়ি চালকরা। এদিনের এই ঘটনার পর ভুক্তভোগী চন্দন দাস সহ গাড়ি চালকদের তরফ থেকে পুলিশ প্রশাসন সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জোরালো দাবি তুলছে পুলিশ প্রশাসন যেন দ্রুত তরুণ সংঘ ক্লাবের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করে এবং চেতনা সংঘ ক্লাবের এই বছরের দুর্গা পূজা যেন বাতিল করা হয়।

 

বিভাগ