নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আর মাত্র কিছুদিন তারপর ওই ঘরে আসছে মা উমা। গোটা রাজ্যের সাথে আমবাসায়ও চলছে জোর প্রস্তুতি। বিভিন্ন ক্লাব গুলিতে এখন দিনে রাত্রে প্রস্তুতি চলছে। আমবাসার সংহতি সামাজিক সংস্থা, এবার ৩২ বছরে পা দেবে তাদের পুজো। ৬ লক্ষ টাকা বাজেট রয়েছে। পূজোর থিম প্রাকৃতিক বিপর্যয়। তাছাড়াও বিভিন্ন সামাজিক মূলক কাজ করে যাচ্ছে দুর্গোৎসব কে সামনে রেখে। এমনই জানালেন ক্লাবের এক কর্মকর্তা। অন্যদিকে সুকান্ত সামাজিক সংস্থা, প্রত্যেকবার কিছু না কিছু উপহার দিয়ে থাকে আমবাসাবাসিকে, এ বছরে তাদের থিম শ্রীচরণেষু বাবা। বাবার আত্মত্যাগ নিয়ে এবং কঠোর পরিশ্রম নিয়ে তাদের এ বছরের পূজোর থিম। ৫ লক্ষ টাকা বাজেট রয়েছে। সামাজিক কাজকর্মের মধ্যে বস্ত্র দান, স্বচ্ছ ভারত অভিযানে শামিল হয়েছে তারা। আমবাসার আরেকটি স্বনামধন্য ক্লাব টাউন ক্লাব, বহু বছর ধরে পূজো করে আসছে তারা। এবছর তাদের পুজোর থিম আত্মশুদ্ধি কল্পতরু, বাজেট ১৫ লক্ষ টাকা, তাছাড়াও বিভিন্ন সামাজিক মূলক কাজকর্ম করে যাচ্ছে দুর্গোৎসবকে সামনে রেখে।