নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে ফি বৃদ্ধি, পরিকাঠামোগত ঘাটতি এবং পরীক্ষায় অকৃতকার্য পড়ুয়াদের ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিন দফা দাবিতে মেডিক্যাল এডুকেশন অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিল SFI-র ত্রিপুরা রাজ্য কমিটি।
সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, বেসরকারি মেডিক্যাল কলেজগুলির ৫০ শতাংশ আসনে সরকারি মেডিক্যাল কলেজের সমতুল্য ফি কাঠামো কার্যকর করতে হবে। পাশাপাশি, পরীক্ষায় অকৃতকার্য পড়ুয়াদের ফলাফল পুনরায় খতিয়ে দেখা এবং বর্ধিত ফি অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
এদিন SFI-র রাজ্য সম্পাদক সৃজন দেব জানান, মেডিক্যাল শিক্ষার ব্যয়বৃদ্ধি ও সংশ্লিষ্ট সমস্যাগুলির সমাধানে কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পড়ুয়াদের স্বার্থ সুরক্ষিত রাখা এবং মেডিক্যাল শিক্ষাকে আরও সহজলভ্য করার দাবিতেই এই স্মারকলিপি প্রদান করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।