আজ মহা ষষ্ঠী গতকাল মহা পঞ্চমীর সন্ধ্যাতেই ধলাই জেলার বেশ কিছু বড় বাজেটের পুজো মণ্ডপের দ্বার উদঘাটন হয়।

Oct 16, 2026

আজ মহা ষষ্ঠী গতকাল মহা পঞ্চমীর সন্ধ্যাতেই ধলাই জেলার বেশ কিছু বড় বাজেটের পুজো মণ্ডপের দ্বার উদঘাটন হয়।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

আজ মহা ষষ্ঠী গতকাল মহা পঞ্চমীর সন্ধ্যাতেই ধলাই জেলার বেশ কিছু বড় বাজেটের পুজো মণ্ডপের দ্বার উদঘাটন হয়। পঞ্চমীর রাত থেকেই আলোর মালায় সেজে উঠেছে গোটা জেলা। দ্বার উদঘাটনের পরেই বিভিন্ন মণ্ডপে দর্শনার্থীদের ভিড় পরিলক্ষিত হয়। গতকাল রাতে আমবাসা টাউন ক্লাবের পূজো মণ্ডপের দ্বার উদঘাটন করেন জেলা শাসক বিবেক এইচ.বি। সাথে ছিলেন আমবাসা পুর পরিষদের ডেপুটি সিইও শ্রুতি গাইকউয়ান্ড সহ অন্যান্য অতিথিবৃন্দ। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা শাসক সকলকে শারদ উৎসবের শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণ পরিস্থিতির মধ্যে যেন এই পূজা কাটায় সে আহ্বান রাখেন।

বিভাগ