শারদ উৎসবে এখনও মেলেনি রেগার মজুরি, ক্ষোভে ছনখলায় জাতীয় সড়ক অবরোধ

Oct 16, 2026

শারদ উৎসবে এখনও মেলেনি রেগার মজুরি, ক্ষোভে ছনখলায় জাতীয় সড়ক অবরোধ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

রেগার মজুরি না মেলায় হতাশা ও ক্ষোভে ফুঁসছেন শ্রমিকরা। দীর্ঘদিনের পরিশ্রমের প্রাপ্য অর্থ হাতে না পাওয়ার অভিযোগে অবশেষে সড়কে নেমে প্রতিবাদে শামিল হলেন তাঁরা। মজুরি না পাওয়ার ক্ষোভে খোয়াই-- আগরতলা জাতীয় সড়কের ছনখলা এলাকায় সড়ক অবরোধ করেন রেগার শ্রমিকরা।শ্রমিকদের এই অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। দীর্ঘক্ষণ ধরে রাস্তায় আটকে পড়েন দূরদূরান্তের যাত্রী ও সাধারণ মানুষ। শারদ উৎসবের প্রাক্কালে এমন পরিস্থিতিতে যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান খোয়াই পদ্মবিল ব্লকের আধিকারিক। অবরোধকারী শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার বিষয়ে খোঁজখবর নেন তিনি। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে অবশেষে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

বিভাগ