বনদপ্তরকে হাতি ও মানব সমাজের রক্ষক হতে হবে - বনমন্ত্রী

Mar 04, 2026

বনদপ্তরকে হাতি ও মানব সমাজের রক্ষক হতে হবে - বনমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

মানুষ এবং প্রাণির মাঝখানে দাঁড়িয়ে বনদপ্তরকে যুগসূত্র তৈরি করতে হবে ।বুধবার প্রজ্ঞা ভবনে বিশ্ব বন্যপ্রাণী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এই কথা বলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।

 

বিশ্ব বন্য প্রাণী দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার রাজধানীর প্রজ্ঞা ভবনে এক কর্মশালার আয়োজন করা হয় ।রাজ্য সরকারের বনদপ্তর এই কর্মশালার আয়োজন করে। কর্মশালার বিষয়বস্তু ছিল বন্যপ্রাণী ও উদ্ভিদ উদযাপন এবং জৈব বৈচিত্র সংরক্ষণ ও প্রকৃতি সুরক্ষা ।এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন বন দপ্তরের আধিকারিকরা। এই রাজ্যভিত্তিক কর্মশালার উদ্বোধন করে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, হাতিরা যেন স্বাধীনভাবে জীবন যাপন করতে পারে তার ব্যবস্থা করা উচিত। পাশাপাশি মানব সমাজকেও  নিশ্চিন্তে বসবাস করার ব্যবস্থা করে দিতে হবে ।মন্ত্রী বলেন ,হাতিরা যখন তাদের চলার পথে বাধা প্রাপ্ত হয় তখন তারা লোকালয়ে প্রবেশ করে ।ক্ষেতের ফসল এবং বীজ নষ্ট করে ।এই ফসল কৃষকদের জীবিকা। তিনি আরো বলেন ,বনদপ্তর কে বন্যপ্রাণীদের সমাজ এবং মানুষের সমাজের মাঝখানে থেকে নিরলস প্রচেষ্টার মাধ্যমে সেতুবন্ধন রচনাকরতে হবে।

 

কর্মশালায় বক্তব্য রাখেন বনদপ্তরের আধিকারিকরা। কর্মশালায় রাজ্যের সব জেলার বনাধিকারিক এবং অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন