সুবিধাভোগীদের আর্থিক সহায়তা প্রধান এবং শ্রেষ্ঠ প্রাণী পালকদের সম্মাননা প্রদান

Mar 04, 2026

সুবিধাভোগীদের আর্থিক সহায়তা প্রধান এবং শ্রেষ্ঠ প্রাণী পালকদের সম্মাননা প্রদান

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

আজ ধলাই জেলা প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে এক দিবসীয় কর্মশালা এবং দপ্তরের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগীদের আর্থিক সহায়তা প্রধান এবং শ্রেষ্ঠ প্রাণী পালকদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, অন্যান্য অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা দীপ্তি দেব রক্ষিত, আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন গোপাল সূত্রধর, অতিরিক্ত জেলা শাসক পার্থ দাস, দপ্তরের ধলাই জেলার উপ-অধিকর্তা ডাঃ সুব্রত শুক্লদাস প্রমূখ।

 

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাণী পালকদের বিজ্ঞানসম্মতভাবে প্রাণী পালনের ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান করা হয় সেই সাথে বিভিন্ন ক্ষেত্রে সুবিধাভোগীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এবছর ধলাই জেলায় প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে ৪ হাজার ৬ শ জন সুবিধাভোগীকে সহায়তা প্রদান করা হবে। অনুষ্ঠান মঞ্চে আনুষ্ঠানিকভাবে কয়েকজন সুবিধাভোগীর হাতে চেক তুলে দেওয়া হয় এবং সকলের ব্যাংক একাউন্টে এই অর্থ রাশি পৌঁছে যাবে।