কোভিড কালের পরিষেবা প্রদানকারী বেকার নাচ দের বিষয়ে ভাবছে দপ্তর

Mar 17, 2026

কোভিড কালের পরিষেবা প্রদানকারী বেকার নাচ দের বিষয়ে ভাবছে দপ্তর

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

কোভিডের সময়ে জীবন বাজি রেখে যে সমস্ত নার্সরা চুক্তির ভিত্তিতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কে সচল রেখেছিলেন তাদের জন্য দপ্তর ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। সোমবার সংশ্লিষ্ট বেকার নার্সরা স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন দিতে এলে তাদেরকে সংশ্লিষ্ট বিষয়ে আশ্বস্ত করা হয়। আশ্বাস পেয়ে খুশি বেকার নার্সরা।

 

কোভিডের সময়ে স্বাস্থ্য দপ্তরে চুক্তির ভিত্তিতে দেশ কিছু নার্স নিজেদের জীবন বাজি রেখে স্বাস্থ্যপরিসেবাকে সচল রাখার প্রয়াস গ্রহণ করেছিলেন ।পরবর্তী সময়ে চুক্তি বাতিল হয়ে যাওয়ায় তারা কর্মহীন হয়ে পড়েন। সারা রাজ্যে এই ধরনের কর্মহীন নার্সের সংখ্যা রয়েছে প্রায় ১৬০ জন ।তারা তাদের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের দাবিতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হন ।ডেপুটেশন প্রদানকালে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক জানান কোভিডের সময়কালে বিভিন্ন হাসপাতাল এবং কোভিড সেন্টারে চুক্তির ভিত্তিতে কাজ করা এমন ১৬০ জন নার্স এখনো চাকরি পাননি। তারা আজ ডেপুটেশন দিতে এসেছিলেন। তাদেরকে অতি শীঘ্র কাগজপত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছে। দপ্তরের পক্ষ থেকে সমস্ত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

 

এদিন ডেপুটেশনে উপস্থিত একজন বেকার নার্স জানানতারা আন্দোলন চান না ।আন্দোলন করতে আসেনওনি ।সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছেন ,সুপার স্পেশালিটি হসপিটাল চালু হচ্ছে ।এর জন্য ৩২২ জন নার্স নিয়োগের একটা প্রক্রিয়া শুরু হয়েছে ।এই প্রক্রিয়ায় তাদের মধ্যে যারা এখন পর্যন্ত চাকরি পাননি তাদের নাম নথিভুক্ত করা হোক ,এমনটাই তাদের দাবি।

বিভাগ