২০২৬-২৭ অর্থ বর্ষের জন্য কর হীন ২৪০.৭২ কোটির ঘাটতি বাজেটে ৩৪,২১২.৩১ কোটি টাকার ব্যয় বরাদ্ধের  প্রস্তাব পেশ

Mar 17, 2026

২০২৬-২৭ অর্থ বর্ষের জন্য কর হীন ২৪০.৭২ কোটির ঘাটতি বাজেটে ৩৪,২১২.৩১ কোটি টাকার ব্যয় বরাদ্ধের প্রস্তাব পেশ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

২০২৬-২৭ অর্থ বর্ষের জন্য মোট ৩৪ হাজার ২১২. ৩১ কোটি টাকার কর হীন ব্যয় বরাদ্ধের  প্রস্তাব পেশ করলেন অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায় । বাজেটে ঘাটতির পরিমাণ দেখানো হয়েছে ২৪০.৭২ কোটি টাকা।বিগত অর্থ বর্ষের বাজেটের তুলনায় এই ব্যয় বরাদ্ধের প্রস্তাব ৫.৫২% বেশি।

২০২৬-২৭ অর্থবছরের জন্য সোমবার বিধানসভায় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। প্রস্তাবিত বাজেটে ব্যয় বরাদ্দের অর্থ রাশি ধরা হয়েছে ৩৪ হাজার ২১২.৩১ কোটি টাকা ।এই ব্যয় বরাদ্দের প্রস্তাব বিগত অর্থ বর্ষের বাজেটের তুলনায় ৫.৫২ শতাংশ বেশি ।ব্যয় বরাদ্ধের প্রস্তাবে ঘাটতি দেখানো হয়েছে ২৪০.৭২ কোটি টাকা। বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে মূলধনী ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৪৫ .৯২ কোটি টাকা ,যা ২০২৫-২৬ সালের বাজেটের তুলনায় ১৩.১৯ শতাংশ বেশি ।   তিনি জানান ,প্রস্তাবিত বাজেটে নতুন কোন কর আরোপের প্রস্তাব নেই। অর্থমন্ত্রী জানান, স্বাস্থ্য খাতের জন্য প্রস্তাবিত বাজেটে ২ হাজার ৪৪১.৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ,যা গতবছরের তুলনায় ২৫.২৯ শতাংশ বেশি ।বাজেট প্রস্তাবে গ্রামীণ উন্নয়ন খাতে ৪হাজার ৯৪.৫৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত বাজেটের তুলনায় ১৭.৫০ শতাংশ বেশি ।তিনি জানান, কৃষি ও সংশ্লিষ্ট খাতে বাজেট প্রস্তাবে ১ হাজার ৯৮৫ .৬১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ,যা গত বাজেটের তুলনায় ৫. ৩১ শতাংশ বেশি। শিক্ষা খাতে অর্থ রাশির বরাদ্ধ রাখা হয়েছে মোট ৬ হাজার ৪৩৯.৫৬ কোটি টাকা ।অর্থমন্ত্রী জানান ,কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধীনে ২০২৬-২৭ অর্থ বর্ষে ৬০টি নতুন বাজার নির্মাণ করা হবে ।

 

অর্থমন্ত্রী জানান, ১০০ টি  কৃষক পরামর্শ কেন্দ্র সহ কৃষি উপ বীজ সংরক্ষণাগার এবং ৩০টি কৃষক জ্ঞান কেন্দ্র স্থাপন করা হবে। উদ্যান জাত  পণ্যের বিপণন অবকাঠামো শক্তিশালী করতে বাজেট প্রস্তাবে ৩০টি স্থানে বাজার শেড নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান ,আগামী শিক্ষাবর্ষে বারটি নতুন উচ্চ এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের  পাকাভবন নির্মাণ করা হবে ।ত্রিপুরা গভারমেন্ট technical university এবং ত্রিপুরা government ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হবে ।অর্থমন্ত্রী আরও জানান ,বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় ,করবুক সরকারি ডিগ্রী কলেজ, রাজধানীর রাম ঠাকুর কলেজ এবং ওল্ড আগরতলা সরকারি ডিগ্রী কলেজে নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হবে। রামঠাকুর কলেজ ক্যাম্পাসে ১ হাজার আসন বিশিষ্ট অডিটোরিয়াম নির্মাণ করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন ,আগরতলার এনএসআরসিসি তে একটি নতুন জিমনেসিয়াম হল নির্মাণ করা হবে ।অর্থমন্ত্রী বলেন আগরতলায় এ আই সি টি প্রকল্পের মাধ্যমে অত্যাধুনিক আইটি পার্ক গড়ে তোলা হবে ।রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ন আগরতলা ট্রাফিক ইউনিটের জন্য নতুন ভবন নির্মাণ করা হবে বলেও জানান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

বিভাগ