ত্রিপুরার মতোই পশ্চিমবাংলার জনগণকে প্রতারণার ফাঁদে ফেলে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি -প্রাক্তন মুখ্যমন্ত্রী

Mar 24, 2026

ত্রিপুরার মতোই পশ্চিমবাংলার জনগণকে প্রতারণার ফাঁদে ফেলে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি -প্রাক্তন মুখ্যমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ঢালাও প্রতিশ্রুতি দিয়ে রাজ্যবাসীকে যেমন প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করেছেপশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও ঠিক তেমনটাই করছে বিজেপি দল ।সোমবার ৪ দফা দাবিতে সি আই টি ইউ'র বিধানসভা অভিযানে এই কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

 

অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা ,বকেয়া ডিএ ও ডি আর মিটিয়ে দেওয়া, ছাটাইকৃত প্রকল্প কর্মীদের কাজ ফিরিয়ে দেওয়া এবং এ রাজ্যের শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমকোড বাতিলের দাবিতে সোমবার বিধানসভা অভিযান সংঘটিত করে সি আই টি ইউ ।এদিন পূর্ব ঘোষণা মত ওরিয়েন্ট চৌমুহনী এলাকা থেকে সি আই টি ইউ'র বিধানসভা অভিযানের মিছিল শুরু হয়। মিছিলে অংশগ্রহণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, সিআইটিইউ নেতৃত্ব মানিক দে , শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন রাজধানীর ডিম সাগর এলাকায় পুলিশ সি আই টি ইউ'র বিধানসভা ও অভিযানের মিছিলটি আটকে দেয়। সেখানে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট ৩২টি আইনকে চারটি শ্রম কোডে রূপান্তরিত করে শ্রমিকদের স্বার্থ রক্ষার কথা প্রচার করা হচ্ছে ।বিষয়টি কিন্তু আদৌ তেমন নয় ।পুজি-পুঁতিদের মুনাফার পাহাড়কে চূড়ান্ত সীমায় পৌঁছে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে শ্রমিকদের সার্থ ক্ষুন্ন হবে ।রাজ্যের বর্তমান সরকার সম্পর্কে কোন রকমের মোহের জালে নিজেদের আবদ্ধ না করতে শ্রমিক কর্মচারীদের প্রতি আহ্বান জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন ,এরা প্রতারক এবং প্রবঞ্চক। ভোট এলে এরা একরকম কথা বলে ।ভোট শেষে ক্ষমতা দখল করে তারা উল্টো পথে চলার চেষ্টা করে। তিনি আরো জানান, ২০১৮ সালে যে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়ে বিজেপি দল ত্রিপুরার মানুষকে প্রতারণার ফাঁদে ফেলেছিল ঠিক একই কায়দায় একই রকম ভাবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলার মানুষদের বিভ্রান্ত করতে বিজেপি দল প্রচেষ্টা গ্রহণ করেছে।

 

কর্মসূচিতে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী ।তিনি জানান ,২০১৮ সালের পর  রাজনৈতিক কারণেই বিজেপি সরকার শত শত অনিয়মিতকর্মীদের ছাটাই করেছে ।অন্যথায় অনিমিতকর্মীদের দূর-দূরান্তে বদলি করে দিয়ে তাদেরকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে।

বিভাগ