পাগল কুকুরের হিংস্র তাণ্ডব

Mar 24, 2026

পাগল কুকুরের হিংস্র তাণ্ডব

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

কমলপুর শহর ও আশপাশের এলাকায় পাগল কুকুরের হিংস্র তাণ্ডব।   জানা যায়  গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত কুকুরের  হামলায়  অন্তত ১৩ জন সাধারণ মানুষ গুরুতরভাবে আহত।   স্থানীয় সূত্রে জানা যায়,    অধিকাংশ আক্রমণের ঘটনাই কমলপুর শহর সংলগ্ন এলাকাগুলোতে ঘটে। এমনকি আজ সকালে কয়েজনকে কামড়ে দিয়ে কুকুরটি পালানোর চেষ্টা করে। পরে প্রশাসনের তৎপরতায় কুকুরটিকে আটক করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।    ডাক্তার শুভাশীষ দে জানান গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত মোট ১৩জন এসেছেন, যার মধ্যে একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসা চলছে।

বিভাগ