২৪নং রাইমাভ্যালি এবং ৮নং গঙ্গানগর -গন্ডাছড়া আসনের বিজেপি দলের দুই প্রার্থী  মনোনয়ন পত্র দাখিল করেন।

Mar 26, 2026

২৪নং রাইমাভ্যালি এবং ৮নং গঙ্গানগর -গন্ডাছড়া আসনের বিজেপি দলের দুই প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

আসন্ন এডিসি সাধারণ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করার জন্য আয়োজিত ৱ্যালিতে জনজোয়ারে ভাসলেন গন্ডাছড়া মহকুমার ২৪নং রাইমাভ্যালি এবং ৮নং গঙ্গানগর -গন্ডাছড়া আসনের বিজেপি দলের দুই প্রার্থী সমীররঞ্জন ত্রিপুরা এবং ভূমিকানন্দ রিয়াং।    ২৫শে মার্চ বুধবার ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। ওইদিনই বিজেপি দলের প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করার শুভ দিন হিসাবে চূড়ান্ত করেন। বুধবার বেলা বাড়ার সাথে সাথে দুই প্রার্থীর কর্মী সমর্থকরা দলে দলে গন্ডাছড়া মহকুমার ডাকবাংলোর ময়দানে জড়ো হতে থাকে। বেলা দশটায় ৮নং গঙ্গানগর -গন্ডাছড়া আসনের প্রার্থী ভূমিকানন্দ রিয়াং আরক্ষা দপ্তরের শ্রীশ্রী মাতা কালী মন্দিরে পূজাপাট সম্পন্ন করার পর বেলা এগারোটায় বিজেপি দলের দুই প্রার্থী ভূমিকানন্দ রিয়াং এবং সমীররঞ্জন ত্রিপুরা হাজারো কর্মী সমর্থকদের একটি ৱ্যালী নিয়ে রিটার্নিং অফিসারের অফিসের উদ্দেশ্যে রওয়ানা হন। নরনারীদের উচ্ছসিত জনজোয়ারের মিছিলটি দীর্ঘপথ পেরিয়ে গন্ডাছড়া মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসের পাশে গিয়ে উপস্থিত হয় সেখান থেকে দুই প্রার্থী এক প্রতিনিধি দলকে সঙ্গে রিটার্নিং অফিসার চন্দ্রজয় রিয়াং -এর সঙ্গে সাক্ষাৎ করে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র দাখিল করার পর বেরিয়ে এসে দুই প্রার্থী এবং জেলা নেতৃত্বদের সঙ্গে নিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা জানান গত পাঁচ বছরে এডিসিকে যেভাবে দুর্নীতি গ্রাস করে নিয়েছে তার থেকে উত্তরণের জন্য এবং একটি স্বচ্ছ এডিসি প্রশাসন সাধারণ মানুষকে উপহার দিতেই আসন্ন এডিসি নির্বাচনে ৮নং গঙ্গানগর -গন্ডাছড়ার প্রার্থী এমডিসি ভূমিকানন্দ রিয়াংকে এবং ২৪নং রাইমাভ্যালি আসনের প্রার্থী সমীররঞ্জন ত্রিপুরাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। ওইদিন বুধবার তিপ্রামোথা দলের দুইজন প্রার্থী ধনঞ্জয় ত্রিপুরা এবং ক্ষত্রজয় রিয়াংও তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।