কোটি টাকার রাস্তা নির্মাণ, ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের কামাই

Mar 26, 2026

কোটি টাকার রাস্তা নির্মাণ, ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের কামাই

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

কোটি টাকার রাস্তা নির্মাণ নয়, যেন ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের কামাইয়ের রাস্তা। আমবাসা রেল স্টেশনের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরিণত। শেষমেষ রাস্তাটি নির্মাণের কাজ শুরু হয়েছে। কিন্তু কাজ চলছে অতি নিম্নমানের। রাস্তাটির পিচ ঢালাই হাত দিলেই উঠে যাচ্ছে। পিচ নয় যেন বালু দিয়ে ঢালাই করে রেখে দিয়েছে আগরতলার  ঠিকাদার মিঠুন দে। এ বিষয়ে যানচালকরা প্রতিবাদ জানায় রাস্তাটি নির্মাণ নিয়ে। ইঞ্জিনিয়ার কে সবকিছু জানালেও কাজের কাজ কিছুই হয়নি। হাত দিয়েই পিচ তুলে নিচ্ছে যান চালকরা।  অতি নিম্নমানের কাজ করে যাচ্ছে ঠিকাদার মিঠুন । যার ফলে ক্ষোবে  ফুঁসছে যান চালকরা, আগামী দিন এই  রাস্তা সঠিকভাবে নির্মাণ না হলে আন্দোলনে যাবে বলে জানিয়েছেন যান চালকরা।