রাজ্যে আগামী ১২ই এপ্রিল এডিসি নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি জোর প্রচার চালিয়ে যাচ্ছে। আট গঙ্গানগর গন্ডাছড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী ভূমিকা নন্দ রিয়াং সমর্থনে এলাকা জুড়ে প্রচার চলছে। রবিবার বাড়ি বাড়ি ভোট প্রচার শেষে গন্ডাছড়া ৬০ কার্ড টাউন হলে বিজেপি প্রার্থী ভূমিকা নন্দ রিয়াং সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পার্থী ভূমিকা নন্দ রিয়াং, বিজেপির ধলাই জেলার সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর সহ বিজেপির অন্যান্য নেতৃত্বেরা। প্রতিদিনই বাড়ি বাড়ি ভোট প্রচার সহ জন সম্পর্ক অভিযানে ধলাই জেলার সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর প্রার্থীর সাথে সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
বক্তব্য রাখতে গিয়ে গোপাল সূত্রধর বলেন টিটিএডিসি এবার বিজেপি সরকারের দখলে থাকবে, ত্রিপল ইঞ্জিনে উন্নয়ন হবে এডিসি এলাকায়, বিরোধীরা ভোট চাইতে আসলে তাদেরকে এতদিন কোথায় ছিল বলে প্রশ্ন করার জন্য বলেন সাধারণ সম্পাদক, এবং সবাইকে উৎসবের মেজাজে পদ্মফুলে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান জেলার সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর।