গুজবে বিভ্রান্ত হবেন না, রাজ্যে এলপিজি এবং পেট্রোপণ্য সরবরাহ স্বাভাবিক, সাংবাদিক সম্মেলনে অভয় বার্তা খাদ্য সচিবের

Mar 30, 2026

গুজবে বিভ্রান্ত হবেন না, রাজ্যে এলপিজি এবং পেট্রোপণ্য সরবরাহ স্বাভাবিক, সাংবাদিক সম্মেলনে অভয় বার্তা খাদ্য সচিবের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

রাজ্যে এলপিজি এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে ।সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন রাজ্য সরকারের খাদ্য  দপ্তরের সচিব দেবপ্রিয় বর্ধন। তিনি জানান, কেবলমাত্র এলপিজি সিলিন্ডারের বুকিং পিরিয়ড ১৫ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে।

 

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে সৃষ্ট যাবতীয় চ্যালেঞ্জ মোকাবেলা করে চলছে ভারত সরকার। ইতিমধ্যেই দেশবাসী যেন এলপিজি এবং জ্বালানি সংকটের মধ্যে না পড়েন তার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশে জ্বালানি ভান্ডার পূর্ণ রাখতে বিকল্প পদ্ধতিও গ্রহণ করে চলছে কেন্দ্রীয় সরকার ।সেই মতো রাজ্য সরকারও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,মুখ্য সচিব জে কে সিনহা এবং খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী প্রতিদিন সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ নজর রেখে  চলছেন। কিন্তু এই অবস্থায় দেশজুড়ে জ্বালানি সংকটের একটা খবর ছড়িয়ে পড়ছে। ইচ্ছাকৃতভাবে রটানো এই খবরে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ছেন । এই বিভ্রান্তি দূরীকরণে রবিবার সাংবাদিক সম্মেলন করলেন রাজ্য সরকারের খাদ্য দপ্তরের সচিব দেবপ্রিয় বর্ধন। দপ্তরের অধিকর্তা সুমিত লোধকে পাশে বসিয়ে খাদ্য দপ্তরের সচিব জানান, রাজ্যে পেট্রোল ,ডিজেল এবং এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে ।পশ্চিম জেলার বোধজংনগরে এলপিজি সিলিন্ডার সঠিকভাবে বটলিং হচ্ছে। সেখান থেকে সিলিন্ডার গুলি রাজ্যের  ৫ জেলায় সরবরাহ করা হচ্ছে। অপরদিকে শিলচর থেকে আনা সিলিন্ডার গুলো তিন জেলায় সরবরাহ করা হচ্ছে। সাংবাদিক সম্মেলনে খাদ্য সচিব জানান ,এলপিজি সিলিন্ডার এবং পেট্রোপণ্যের  সংকটের খবরে বিভ্রান্ত হওয়ার কোন কারণ নেই। সংশ্লিষ্ট দ্রব্য গুলির সরবরাহ স্বাভাবিকভাবে চলছে। শুধুমাত্র এলপিজি সিলিন্ডারের ইন্টার বুকিং পিরিয়ড ১৫ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে।

 

সাংবাদিক সম্মেলনে খাদ্য সচিব আরো জানান ,গ্রামীন এলাকায় এলপিজির ইন্টার বুকিং পিরিয়ড ৪৫ দিন রয়েছে ।এই সময়সীমা কমানোর প্রক্রিয়া চলছে। তিনি আরো জানান ,রাজ্যে বর্তমানে পাইপ ন্যাচারেল গ্যাস বা পিএনজির গ্রাহক সংখ্যা ৭০ হাজার ।অনেক শিল্প প্রতিষ্ঠানেও পিএনজি সংযোগ রয়েছে। পেট্রোপণ্যের কালোবাজারিদের সতর্ক করে দিয়ে খাদ্য সচিব জানান ,পেট্রো পণ্যের মজুদ রাখাটা নিরাপদ নয় ।এতে কৃত্রিম সংকট সৃষ্টির সম্ভাবনা থাকে। পেট্রোপণ্যের কালোবাজারি রোধেও সতর্ক রয়েছে প্রশাসন ।তিনি জানান, গত এক মাসে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আশিটি গ্যাস সিলিন্ডার সিজ করা হয়েছে।

বিভাগ

সর্বশেষ খবর