হালখাতার যাত্রা এবং ভগবানের আশীর্বাদ লাভে নববর্ষে লক্ষীনারায়ন বাড়ি মন্দিরে ভক্তবৃন্দের উপচেপরা ভীর

Apr 16, 2026

হালখাতার যাত্রা এবং ভগবানের আশীর্বাদ লাভে নববর্ষে লক্ষীনারায়ন বাড়ি মন্দিরে ভক্তবৃন্দের উপচেপরা ভীর

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

পুরনো বছরকে পেছনে ফেলে আগামী দিনের সভ্যতা লগ্নের দিকে যাত্রা শুরু করলো নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দ ।নববর্ষের দিনে রাজধানীর দেবালয় গুলিতে ব্যবসায়ী এবং পুনার্থীদের উপচে পরা ভীর। নতুন বছরের প্রথম দিনে পরিবার পরিজন সমাজ এবং ব্যবসার সার্বিক মঙ্গলার্থে ভগবানের কৃপা লাভের প্রত্যাশা প্রত্যেকেরই।

 

বুধবার থেকে পথ চলা শুরু হলো নতুন বাংলা বছর ১৪৩৩ বঙ্গাব্দের। নতুন বছরের প্রথম দিনে রাজধানী আগরতলা সহ রাজ্যের সর্বত্রই দেবালয় গুলিতে ভক্তবৃন্দের ভিড় পরিলক্ষিত হয় ।সেই সাথে ব্যবসায়ীরাও হালখাতার যাত্রা করাতে মন্দিরে মন্দিরে আসেন ।অন্যান্য বছরের মতো এবারো ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম দিনে এর ব্যতিক্রম পরিলক্ষিত হয়নি। এদিন রাজধানীর লক্ষীনারায়ণ বাড়িতে প্রচুর ভক্তবৃন্দের সমাগম লক্ষ্য করা গেল ।  ভক্তরা নতুন বছরের প্রথম দিনে লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ নিতে মন্দিরে ভিড় জমিয়েছেন ।   মন্দিরে পুজো দিতে ভক্তবৃন্দের বিশাল লাইন লক্ষ্য করা যায় ।এদিন এরই পাশাপাশি লক্ষীনারায়ণ বাড়ি মন্দির চত্বরে চলছে ব্যবসায়ীদের হালখাতার যাত্রা করানোর পর্ব । রাজধানীর ঐতিহ্যবাহী লক্ষীনারায়ণ বাড়ি মন্দিরের প্রধান পুরোহিত জানান, আজ বাংলা নববর্ষের শুরু। আমরা যখনই নতুন কোন কাজ শুরু করি তখন ভগবানের আশীর্বাদ নিয়েই তা শুরু করি। তাই সারা বছর যেন সবার ভালোয় ভালোয় কাটে সেই আশীর্বাদ নিতেই সবাই মন্দিরে এসে প্রার্থনা করেন ।অন্যান্য বছরের মতো এদিন ভোর থেকেই চলছে এই প্রার্থনা।

 

এদিন লক্ষীনারায়ণ বাড়ি মন্দিরে ভগবানের কৃপা লাভের আশায় লাইনে দাড়ানো এক মহিলা জানান, প্রতিবছর নববর্ষের দিনে তিনি লক্ষ্মীনারায়ন বাড়ি মন্দিরে আসেন ।ভগবানের কাছে পরিবার-পরিজন ও সমাজের মঙ্গল এবং স্বামীর ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধি কামনা করেন।

 

এদিন লক্ষীনারায়ন বাড়িতে হালখাতা নিয়ে উপস্থিত এক ব্যবসায়ী জানান ,ব্যবসার শ্রীবৃদ্ধি কামনার লক্ষ্যেই হালখাতার যাত্রা করাতে প্রতি বছরের মতো আবারো তিনি মন্দিরে এসেছেন।

 

এদিকে প্রতি বছরের মত এবারো বাংলা শুভ নববর্ষ উপলক্ষে লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরের বাইরে অস্থায়ী মেলা বসে ।মেলায় প্রচুর লোকের সমাগম পরিলক্ষিত হয়।

বিভাগ