বাংলা নববর্ষের প্রথম দিনেই ফের অসম পুলিশের বিশাল সাফল্য। গুয়াহাটি থেকে আগরতলায় নেশা সামগ্ৰী পাচারের সময় অসম চুরাইবাড়ি পুলিশের হাতে আটক বিপুল পরিমাণ নেশার সিরাপ। সঙ্গে আটক করা হয়েছে গাড়ি সহ দুই চালক। বিবরণের জানা যায়, বুধবার সকাল সাড়ে ছয়টা নাগাদ গুয়াহাটি থেকে আগরতলা যাওয়ার উদ্দেশ্যে AS26AC-1102 নম্বরের ছয় চাকার একটি গাড়ি অসম চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্ট আসে। তখন ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে পুলিশ গাড়িটি তল্লাশি করে এবং গাড়িতে থাকা তরমুজ ফলের নিচে এই বিশাল এসকাফ সিরাপের কাটুনগুলি লুকায়িত ছিল। পরে কার্টুনগুলো খুলতেই নেশার সিরাপ বেরিয়ে আসে। এতে পঁচানব্বই কার্টুনে দেড়শো বোতল করে মোট চৌদ্দ হাজার দুইশ পঞ্চাশ বোতল এসকাফ জব্দ করা হয়। আটককৃত নেশা সামগ্রীর বাজার মূল্য এক কোটি তেতাল্লিশ লক্ষ টাকা বলে জানান সিডিএসপি অনির্বাণ শর্মা। তিনি আরো জানান, নেশা সামগ্রী পাচারে অসম পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে। যা বিগত দিনেও রেকর্ড পরিমাণ নেশা সামগ্রী জব্দ করা হয়েছে।
এদিকে আটক নেশা সামগ্রীর সঙ্গে গাড়ির দুই চালক নজরুল ইসলাম পিতা আব্দুল সালাম বাড়ি অসমের বরপেটা জেলায় এবং মুসলিম মিয়া পিতা আব্বাস আলী বাড়ি ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মেলাঘরে। পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে সম্পূর্ণ ঘটনার তদন্ত করবে বলে জানান সিডিএসপি।