উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজো দিতে রাজ্যে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও উত্তরপ্রদেশের উপ- মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। বিমানবন্দরে তাদের স্বাগত জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ও প্রদেশ বিজেপি সভাপতি তথা সংসদ রাজীব ভট্টাচার্য। বিমানবন্দরে মুখ্যমন্ত্রী ও বিজেপি কর্মী-সমর্থকদের উষ্ণ অভ্যবর্ধনা পেয়ে আপ্লুত তারা দুজনেই।
মঙ্গলবার অসমে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হয় ।এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ,উপ মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতৃবৃন্দ ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাও।অসমে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী রাজেশ পাঠককে ত্রিপুরায় মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে আসার জন্য আমন্ত্রণ জানান ।মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সারা দিয়ে বুধবার ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে আগরতলায় আসেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। এদিন এই দুই বিজেপি নেতৃত্বকে স্বাগত জানাতে এমবিবি বিমানবন্দরে উপস্হিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা সংসদ রাজীব ভট্টাচার্য সহ অসংখ্য বিজেপি কর্মী সমর্থকরা।। বিমানবন্দরে হাতে পুষ্প স্তবক তুলে দিয়ে দুই বিজেপি নেতৃত্বকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী এবং প্রদেশ বিজেপি সভাপতি তথা সংসদ রাজীব ভট্টাচার্য। এদিন মুখ্যমন্ত্রীর অভিনন্দন পেয়ে আপ্লুত দেখাচ্ছিল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে ।সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী জানান ,ত্রিপুরা সুন্দরী মন্দির দর্শন করতে এসেছেন তিনি ।মায়ের কাছে প্রার্থনা জানাবেন, মোদির নেতৃত্বে দীক্ষিত ভারত ও দীক্ষিত ত্রিপুরা গড়ার কাজ যেন দ্রুতগতিতে এগিয়ে চলে। বিমানবন্দরে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদেরও অভিনন্দন জানান তিনি।
এদিন বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী রাজেশ পাঠক বলেন, ত্রিপুরা যেন অতি দ্রুত দেশের অগ্রণী রাজ্যের সাথে সামিল হতে পারে ও দীক্ষিত ভারত সংকল্প অর্জনে সফল হতে পারে ত্রিপুরেশ্বরী মায়ের নিকট এই প্রার্থনা জানাবেন তিনি।
জানা গেছে ,এমবিবি বিমানবন্দর থেকে সোজা উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাবেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী। সেখানে মায়ের কাছে পুজো দিয়ে আগরতলায় এসে কিছুটা বিশ্রামের পর বিকেলেই দিল্লির উদ্দেশ্যে আগরতলা ত্যাগ করবেন তারা।