সার্বিক উন্নয়নই মূল লক্ষ্য, শপথ নিয়ে বললেন নতুন বিধায়ক জহর চক্রবর্তী

May 14, 2026

সার্বিক উন্নয়নই মূল লক্ষ্য, শপথ নিয়ে বললেন নতুন বিধায়ক জহর চক্রবর্তী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

বিধায়ক হিসেবে শপথ নিলেন ধর্মনগর কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী ।অনুষ্ঠানে বলতে গিয়ে নবনির্বাচিত বিধায়কের কাছ থেকে সার্বিক উন্নয়নে গঠন মূলক ভূমিকা প্রত্যাশা করলেন মুখ্যমন্ত্রী ।নবনির্বাচিত বিধায়ক জানান ,সবাইকে নিয়ে ধর্মনগরের উন্নয়ন অব্যাহত রাখাই তার মূল লক্ষ্য।

 

বুধবার পূর্ব নির্ধারিত সূচি অনুসারে বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন ধর্মনগর কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী ।বিধানসভার লবিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠান ঘিরে রাজ্য রাজনীতির চাঁদের হাট বসে বিধানসভার লবিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ,প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধানসভার অধ্যক্ষ রাম পদ জমাতিয়া ,মন্ত্রী রতন লাল নাথ ,সুশান্ত চৌধুরী,সান্তনি চাকমা, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ আরো কিছু বিধায়ক ।  অনুষ্ঠানে নবনির্বাচিত বিধায়ক কে শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ রাম পদ জমাতিয়া। শপথ গ্রহণের ঠিক পরেই হাতে পুষ্প স্তবক তুলে দিয়ে নতুন বিধায়ককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ও প্রদেশ বিজেপি সভাপতি তথা সংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা ।এদিন অনুষ্ঠানে এক প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানান ,অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে এই আসনটি শূন্য ছিল। এবার শুন্য আসন পূরণ হয়েছে। নবনির্বাচিত বিধায়ক যেন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানান তিনি ।মুখ্যমন্ত্রী আরো বলেন ,শুধুমাত্র ধর্মনগর নয়, গোটা রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে বিধানসভায় নবনির্বাচিত বিধায়কের কাছ থেকে গঠন মূলক ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

 

এদিন শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জহর চক্রবর্তী জানান ,উন্নয়নই তার কাছে প্রাধান্য থাকবে ।ধর্মনগর কে উন্নত ধর্মনগরে রূপান্তরিত করতে চান তিনি ।মুখ্যমন্ত্রী এবং রাজ্য বিজেপি সভাপতি উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।  সবাইকে নিয়ে এই উন্নয়নের 

 

উল্লেখ্য ,ত্রয়োদশ রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রটি শূন্য হয়ে পড়ে ।এই কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি জহর চক্রবর্তীকে প্রার্থী করে। উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী ১৮ হাজারেরও বেশি ভোটে নির্বাচিত হন।

বিভাগ

সর্বশেষ খবর