প্রধানমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে এসকর্ট ছেড়ে দিলেন প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ।একটি মাত্র গাড়ি করেই গেলেন সচিবালয়ে ।জ্বালানির অপচয় রোধে সকলকে এগিয়ে আসার বার্তা দিলেন তিনি।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতির কারণে হরমোজ প্রণালী বন্ধ হয়ে পড়েছে ।তাই অন্যান্য রাষ্ট্রের মত ভারতেও পেট্রোপণ্য আমদানিতে কিছুটা ভাটা পড়েছে ।এই অবস্থায় পেট্রোপণ্য নিয়ে সংযমের পথ অনুসরণ করার জন্য দেশবাসীর প্রতি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।জ্বালানির ব্যবহার হ্রাসে মন্ত্রীদের কনভয় কমানোর পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে সারা দিয়ে বৃহস্পতিবার থেকেই এসকর্ট ছেড়ে দেন রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ।শুক্রবার একটি মাত্র গাড়ি করেই স্কর্ট ছাড়াই সচিবালয়ে যেতে দেখা গেল মন্ত্রীকে ।এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেট্রোল ও ডিজেলের ব্যবহার কম করার জন্য আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর আহবানে সারা দিয়ে বৃহস্পতিবার থেকেই এসকর্ট ছেড়ে দিয়েছেন তিনি ।বর্তমানে একটিমাত্র গাড়ি ব্যবহার করছেন ।মন্ত্রী আরো বলেন ,তেলের সাশ্রয় করাই এর একমাত্র কারণ। তিনি আরো জানান, আতঙ্কের কোন কারণ নেই। মধ্যপ্রাচ্যের চলমান সমস্যায় তেল আমদানিতে কিছুটা ব্যাঘাত হচ্ছে। পেট্রোপণ্যের সাশ্রয়ে সকলকে একইভাবে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী সুধাংশু দাস।
উল্লেখ্য এর আগে বৃহস্পতিবার ওই এসকর্ট এবং সরকারি গাড়ি ছেড়ে টমটম করে সচিবালয়ে যান মন্ত্রী রতন লালনাথ মুখ্যমন্ত্রী ও তার কনভয়ে গাড়ির সংখ্যা অনেক কমিয়ে দিয়েছেন অন্যান্য মন্ত্রীরা ও একই পথ অনুসরণ করছেন। রাজ্য সরকারের উচ্চপদস্থ আমরা ও প্রধানমন্ত্রী আহবানে সাড়া দিয়ে একই পথ অনুসরণ করছেন বলে জানা গেছে।