এসকর্ট ও গাড়ি ছেড়ে স্কুটিতে এলাকা পরিক্রমা প্রদেশ বিজেপি সভাপতির

May 16, 2026

এসকর্ট ও গাড়ি ছেড়ে স্কুটিতে এলাকা পরিক্রমা প্রদেশ বিজেপি সভাপতির

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রীর আহবানে সারা দিয়ে এসকর্ট এবং গাড়ি দুটোই ছাড়লেন রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। শুক্রবার নিজ স্কুটিতে করে এলাকা পরিদর্শনে বেড় হন তিনি ।সাংগঠনিক কাজকর্ম খতিয়ে দেখতেই তার এই স্কুটি নিয়ে এলাকা সফর। এদিন এলাকা সফরকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান ,মধ্যপ্রাচ্যের পরিস্থিতির জন্য পেট্রোপণ্য আমদানিতে কিছুটা সমস্যা হচ্ছে ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অবস্থায় দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের জন্য আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নিজেও উনার  কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়ে দিয়েছেন ।একই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা ।এই অবস্থায় তিনিও সরকারি গাড়ি এবং স্কট ছেড়ে দিয়েছেন বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য ।এই কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান প্রদেশ বিজেপি সভাপতি।

বিভাগ