নিউস ত্রিপুরা প্রতিনিধিঃখোয়াই জেলা ভারতীয় জনতা পার্টির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির প্রথম সাংগঠনিক সভা আজ অনুষ্ঠিত হলো। দুপুর ১২টা নাগাদ খোয়াই শহরের জেলা বিজেপি কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়।সভায় আসন্ন সাংগঠনিক কর্মসূচি এবং দলীয় রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান দাস, প্রদেশ নেত্রী তথা মুখ্য সচেতক কল্যাণী রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা কমিটির সভাপতি সমীর কুমার দাস এবং খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়।শীর্ষ নেতৃত্বের পাশাপাশি নবগঠিত জেলা কমিটির সমস্ত সদস্য এবং বিভিন্ন মোর্চার সভাপতি ও কার্যকর্তারা এই সভায় অংশ নেন। সভায় উপস্থিত নেতৃত্ব আগামী দিনে জেলার সাংগঠনিক ভীত আরও মজবুত করতে একযোগে কাজ করার আহ্বান জানান।