খোশবাগান এলাকায়  তিন চোর ও এক দোকান মালিক গ্রেপ্তার,ড্রাগসে আসক্তদের ধরেও ছেড়ে দিচ্ছে পুলি

Jul 24, 2026

খোশবাগান এলাকায় তিন চোর ও এক দোকান মালিক গ্রেপ্তার,ড্রাগসে আসক্তদের ধরেও ছেড়ে দিচ্ছে পুলি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃরাজধানীতে এসি মেশিন থেকে তামার তার চুরির হিরিক পড়েছে। বিভিন্ন এলাকাতেই প্রতিনিয়ত এই ধরনের চুরির ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার কারণেই এই ঘটনা ক্রমশবৃদ্ধি পাচ্ছে বলে বিভিন্ন মহলের অভিমত ।শুক্রবার রাজধানীর খোশবাগান এলাকার স্থানীয়রা এমন তিন চোরকে ধরে পুলিশের হাতে তুলে দেন ।এরা মূলত ভবঘুরে যুবক।সিরাক্ষণ ড্রাগসের নেশায় আশক্ত থাকে।এদিন এলাকার বালাজি হেলথ কেয়ার এবং কসমস হোটেল থেকে তামার তার কেটে চুরি করছিল তারা। গত বেশ কয়েকদিন ধরেই এই ধরনের চুরির ঘটনা ঘটছিল।শুক্রবার স্থানীয় যুবকরা এদের হাতেনাতে ধরে । এদিন স্থানীয়রা জানান ,ধৃতদের প্রত্যেকের শরীরেই একাধিক ইঞ্জেকশনের দাগ ।এরা শিরাপথে  ড্রাগস গ্রহণ করে । তাদের জিজ্ঞাসাবাদ করে যাদের কাছে দ্রব্যগুলি বিক্রি করা হয় তাদের একজনকে ডেকে আনা হয়।এদিন স্হানীয়রা জানান,পুলিশ তাদে লাকাপে রাখেনা।ছেড়ে দেয়।কারন সংশ্লিষ্ট যুবকদের নাকি বিভিন্ন ধরনের শারিরীক সমস্যা দেখা দেয়।এদিন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং ধৃত অভিযুক্তদের চুরি করা সামগ্রী সহ ধরে থানায় নিয়ে যায় ।স্থানীয়রা জানান শহরের বেশ কিছু দোকানে এই চুরির সামগ্রী বিক্রি হয়। সংশ্লিষ্ট দোকান মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন স্থানীয়রা।