দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিল সনাতনী হিন্দু সেনা

Jul 31, 2026

দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিল সনাতনী হিন্দু সেনা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃআগামী ২ আগস্ট দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করতে চলেছে সনাতনী হিন্দু সেনা ।এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২ আগস্ট রবিবার ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের কাঁঠালতলী বাইপাস এলাকায় অনুষ্ঠিত হবে অনুষ্ঠান। সকাল ৯ টা থেকে ১২টা পর্যন্ত চলবে মহা শান্তি যজ্ঞ।১২টা থেকে ১ টা পর্যন্ত চলবে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ এবং দিব্যাঙ্গ জনদের মধ্যে হুইলচেয়ার বিতরণ। দুপুরে মহাপ্রসাদ বিতরণেরও আয়োজন করা হয়েছে ।দুপুর দুটো থেকে রাত দশটা পর্যন্ত চলবে হরিনাম সংকীর্তন ।এদিন এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সনাতনী হিন্দু সেনার সভাপতি তাপস মজুমদার । এই অনুষ্ঠানে সকলের উপস্থিতি এবং সহযোগিতা একান্ত ভাবে কামনা করেন তিনি।

বিভাগ