পূজোর আগেই ইউজিটি ,জিটি এবং এসটিজিটিদের সুপারিশকৃত তালিকা প্রকাশ করা হবে -আশ্বাস দিলেন টিআরবিটি চেয়ারম্যান

Aug 05, 2026

পূজোর আগেই ইউজিটি ,জিটি এবং এসটিজিটিদের সুপারিশকৃত তালিকা প্রকাশ করা হবে -আশ্বাস দিলেন টিআরবিটি চেয়ারম্যান

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     ২০২৫ সালের এসটিজিটি উত্তীর্ণ পরীক্ষার্থীদের ভেরিফিকেশনের কাজ দুর্গাপুজোর আগেই সম্পন্ন হয়ে যাবে ।একই সাথে সম্পন্ন করা হবে আন্ডারগ্রাজুয়েট টিচার এবং গ্রাজুয়েট টিচারদের ভেরিফিকেশনের কাজও। বুধবার নবম এবং দশম শ্রেণির শিক্ষকতার জন্য এসটিজিটি উত্তীর্ণরা তাদের ভেরিফিকেশন লিস্ট প্রকাশের দাবিতে টিআরবিটি আধিকারিকের সাথে মিলিত হন। তখন প্রতিনিধি দলকে টিআরবিটির চেয়ারম্যান প্রত্যোষ রঞ্জন এই কথা জানান ।পরে বিষয়টি নিয়ে সাংবাদিকরা কথা বলতে চাইলে টিআরভিটি চেয়ারম্যান সাংবাদিকদেরও একই কথা জানান ।তিনি জানান, ২৬ মাসের ব্যবধানে মোট সাতটি পরীক্ষা নেওয়া হয়েছে। এর মধ্যে টেট এবং এসটিজিটি বাদ দিলে বাকি পাঁচটি পরীক্ষার ফল প্রকাশ এবং রিকমান্ডেশন দেওয়া হয়। বিষয়গুলি এসটিজিটির প্রতিনিধি দলকে বোঝানো হয়েছে। তারা বিষয়টি বুঝতে পেরেছেন ।টিআরবিটি চেয়ারম্যান আরো জানান, বোর্ডের লক্ষ্য হলো পুজোর আগে সব বিষয়গুলি শেষ করে ফেলা ।কারণ যদি সম্ভব হয় তবে চলতি বছরের ডিসেম্বর মাসে আরো একটি টেট পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হবে। এই কারণেই পূজোর আগেই ইউজিটি ,জিটি এবং এসটিজিটির কাজ শেষ করে ফেলতে চাইছে বোর্ড।এদিকে এদিন টিআরবিটির চেয়ারম্যানের সাথে কথা বলার পর সন্তোষ প্রকাশ করেন এস টি জি টি উত্তীর্ণ পরীক্ষার্থীরা। উত্তীর্ণ পরীক্ষার্থীরা জানান, চেয়ারম্যানের আশ্বাসে তারা খুশি।

বিভাগ

সর্বশেষ খবর