নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ৭৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে বুধবার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করল শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দল। ক্লাব প্রাঙ্গনে আয়োজিত হয় এই বৃক্ষরোপণ কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ,পৌরনিগমের পূর্ব জোনের চেয়ারম্যান সুখময় সাহা ও ক্লাবের কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত সকলেই এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন । প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের উদ্যোগে আয়োজিত এই ধরনের অনুষ্ঠানের ভুয়োসী প্রশংসা করেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। তিনি জানান, দীর্ঘ বছর ধরে এই ক্লাব জনসেবামূলক বিভিন্ন কর্মসূচি পালন করে চলছে। ডেপুটি মেয়র আরো বলেন ,গাছ আমাদের জীবন ।তাই বৃক্ষরোপণ করলেই চলবে না ,তাকে বাঁচিয়ে রাখতে হবে ।ভবিষ্যৎ প্রজন্মকে যেন পরিবেশ দূষণ-জনিত সমস্যার শিকার হতে না হয় তার জন্যই এই প্রস্তুতি একান্ত প্রয়োজন।