ছড়ার জলে ডুবে মৃত্যু হলো দুই কলেজ পড়ুয়া ছাত্রের

Aug 09, 2026

ছড়ার জলে ডুবে মৃত্যু হলো দুই কলেজ পড়ুয়া ছাত্রের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    মর্মান্তিক দুর্ঘটনায় ছড়ার জলে ডুবে মৃত্যু হলো দুই কলেজ পড়ুয়া ছাত্রের।  মনদ্বীপ পাল (২০) বাড়ি ধলা বিল দেওলিয়া টিলা এলাকায়।ভীষ্ম দাস চৌধুরী (২০) বাড়ি খোয়াই বনকর। পাঁচ বন্ধু মিলে ধলাবিল ইচালীছড়া সুইচ গেইট সংলগ্ন ছড়ায় স্নান করতে নেমে দুই বন্ধু জলে ডুবে যায়। ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ছড়ায় নেমে ডুবিয়ে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক শোকের ছায়া নেমে আসে। ঘটনার খবর পেয়ে খোয়াই জেলা হাসপাতালে ছুটে আসেন বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস, খোয়াই জেলা পরিষদের সদস্য অনুকুল দাস, বিধায়ক নির্মল বিশ্বাস, খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার সহ অন্যান্যরা